নোটিস

Header Ads

 -:বিএনপির চেয়ারপার্রসন ময়মনসিংহ আগমণ উপলক্ষ্যে:-

গফরগাঁওয়ে বিএনপির গণসংযোগে পুলিশী বাধা
 জি-টুয়েন্টি ফোর (স্পেশাল রিপোর্টার)

বিএনপির চেয়ারপার্রসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী ২৭ অক্টোবর ময়মনসিংহ জেলা বিএনপির বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে আগমণ উপলক্ষ্যে গফরগাঁও উপজেলা বিএনপির সভাপতি এবি সিদ্দিকুর রহমান গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে  গফরগাঁও উপজেলার  ১৩নং দওেরবাজার  ইউনিয়নে  বহু মোটর সাইকেল বহর নিয়ে যাওয়ার পথে দওেরবাজার নামকস্থানে পুলিশ  গণসংযোগ করতে বাধা দেয়  । পরে বিএনপির সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ গণসংযোগ করতে পারেনি । ফলে বিএনপি ,যুবদল , ছাত্রদল , শ্রমিকদল ও অন্যান্য নেতৃবৃন্দ তী্রবক্ষোভের সৃষ্টি হয়েছে  ।  এ সময় উপস্থিত ছিলেন  ঃ  পৌর বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসাহাক , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আবদুল্লাহ আল মামুন   , পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন , উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহিবুর রহমান নাসিম , উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবদুল আজিজ সাদেকসহ শ্রমিকদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।  এ বি সিদ্দিকুর রহমান জানান , আমরা নিয়মতান্ত্রিক ভাবে বিএনপির চেয়ারপার্রসন বেগম খালেদা জিয়া ময়মনসিংহ বিশাল সমাবেশে আগামী ২৭ অক্টোবর বৃহস্পতিবার আগমণ উপলক্ষ্যে গত কয়েকদিন যাবত ধারাবাহিক ভাবে গফরগাঁও উপজেলার প্রতিটি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা এবং মতবিনিময় করে আসছি জনসাধারণের সাথে । তারই ধারাবারিকতা গতকাল সোমবার দওেরবাজার ইউনিয়নে গণসংযোগ করতে যাই । কিন্তু পুলিশ ও ক্ষমতাসীনদলের নেতা-কমীরা আমাদের গণসংযোগে বাধা দেয় । ফলে গণসংযোগ করতে পারেনি আমরা । এবি সিদ্দিকুর রহমান আরও জানান , বিএনপির চেয়ারপার্রসন বেগম খালেদা জিয়া ময়মনসিংহের সমাবেশে আগমণ উপলক্ষ্যে বিএনপিসহ অন্যান্য অংঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে । নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ