নোটিস

Header Ads

Gafargaon History


গফরগাঁও এর কিছু তথ্য

গফরগাঁও এর কিছু তথ্য


উৎপত্তি ও নামকরণ:-

গফরগাঁওয়ের ঐতিহাসিক পটভূমি বিভিন্ন যুগে বিভিন্ন রাজ বংশের শাসনের ক্রমবিবর্তনের বৈশিষ্ট্য অলংকৃত। গফরগাঁও বংগ দেশের একটি অংশ বিধায় এখানেও আর্য্যদের বসতি ছিল বলে অনুমান করা যায়। চতুর্থ শতাব্দীতে রাজা সমুদ্রগুপ্ত সিংহাসনে আরোহন করেন। তিনি সমতট (ফরিদপুর-ঢাকা-পশ্চিম ময়মনসিংহের দক্ষিণ অংশ অর্থাৎ ব্রহ্মপুত্র নদের পশ্চিমাংশ) দখল করেন। ভাওয়ালের পাল রাজাগণ দশম শতাব্দীর প্রারম্ভ হতে একাদশ শতাব্দীর প্রথম দিক পর্যন্ত ১২১ বছর এই অঞ্চল শাসন করেন। পাল রাজাদের পরে এটি হিন্দু শাসনে আসে। বৈদিক রাজত্বকালেই শাসন কার্যের সুবিধার জন্য বঙ্গদেশকে ৫টি ভাগে ভাগ করা হয়েছিল। ১) বরেন্দ্র, ২) বাডুগী, ৩) বঙ্গ ৪) রাঢ় ৫) মিথিলা। বংগ বিভাগটি ছিল করতোয়া ও ব্রহ্মপুত্র মধ্যবর্তী ভূ-ভাগ। আমাদের আলোচ্য গফরগাঁও এলাকা সেন রাজাদের অধীনে ছিল। ১৩৯২ সালে সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের রাজত্বকালে এই এলাকা মুসলিম শাসনে আসে। প্রশাসনিক শাসনকর্তা ছিলেন জানে আলম খান। তাহার রাজধানী ছিল বর্তমান দিঘিরপাড় গ্রামে। সেই সময় গফর শাহ নামে একজন দরবেশ ছিলেন, তার নামানুসারে গফরগাঁও নামকরণ করা হয়। ১৮১৩ সালে সর্বপ্রথম ময়মনসিংহের জেলা কালেক্টর রবার্ট মিডফোর্ডের নির্দেশে গফরগাঁও পাইক বরকন্দাজ নিয়া একটি থানা স্থাপন করা হয়। ১৮১৫ সালে ম্যাজিস্ট্রেট ইয়ার সাহেব থানায় চৌকিদারী প্রথা চালু করেন। গফরগাঁও থানায় ১৩ জন চৌকিদার ছিল।
ভভ



উপজেলা ঘোষণার তারিখ

১৯৮২ সালে গফরগাঁওকে মান উন্নীত থানা হিসাবে ঘোষনা করা হয় ও একই সালের ৭ নভেম্বর উদ্বোধন করেন রিয়াল এডমিরাল মাহবুব আলী খান। ১৯৮৩ সালে উপজেলা কার্যক্রম চালু হয়।

অবস্থান

উত্তরে ত্রিশাল ও নান্দাইল, দক্ষিণে গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া, পূর্বে কিশোরগঞ্জের হোসেনপুর ও পাকুন্দিয়া, পশ্চিমে ভালুকা অবস্থিত।


আয়তন ও গঠন

আয়তন ৪৪৪.০৫ বর্গ কিলোমিটার। এটি ১টি থানা, ১টি পৌরসভা (খ শ্রেণীর), ৯টি ওয়ার্ড, ১৩টি মহল্লা, ১৫টি ইউনিয়ন, ৮৭টি মৌজা, ১১০টি গ্রাম নিয়ে গঠিত।

প্রাকৃতিক সম্পদ

বালু মহল ২টি, আয়তন ১৪৮.২০একর।

জনসংখ্যা

মোট জনসংখ্যা ৩,০৮,৭৫৮ জন (২০০১ সনের আদমশুমারী অনুযায়ী), পুরুষ ১,৫৮,০০৩ জন, মহিলা ১,৫০,৭৫৫ জন, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৬৯৫ জন, মোট খানার সংখ্যা ৭২,০৬৯ টি, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৫৪%।

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষার হার ৪৬.৪০% (পুরুষ ৪৭.২০%, মহিলা ৪৫.৫০%)। মোট প্রাথমিক বিদ্যালয় ৩২৮টি (সরকারী ১৬০টি, বেসরকারী রেজিষ্টার্ড ৪১টি, আন রেজিষ্টার্ড ১টি, উচ্চ বিদ্যালয় সংলগ্ন ৬টি, কিন্ডার গার্ডেন ৬টি, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ২৬টি, উচ্চ মাদ্রাসা সংলগ্ন ৬২টি, কমিউনিটি ২৬টি), নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১৪টি, ৯ম শ্রেণীর অনুমতি প্রাপ্ত বিদ্যালয় ১২টি, মাধ্যমিক বিদ্যালয় ৪৯টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৩টি, ডিগ্রী কলেজ ৩টি
(সরকারী ১টি, বেসরকারী ২টি), ফাযিল মাদ্রাসা ৯টি, আলিম মাদ্রাসা ৩টি, দাখিল মাদ্রাসা ৫৩টি।

পেশা

কৃষি ৬৪.১৪%, অকৃষি শ্রমিক ৩.২৪%, ব্যবসা ১১.৩৬%, চাকুরি ৭.৫৯%, অন্যান্য ১৩.৬৭%।

কৃষি

মোট জমি ৪০১১৬ হেক্টর। এক ফসলী জমি ৪৮৮২ হেক্টর, দুই ফসলী জমি ১৮৭৮০ হেক্টর, তিন ফসলী জমি ৯১৭৬ হেক্টর। নীট ফসলী জমি ৩২৮৩৮ হেক্টর, মোট ফসলী জমি ৬৯৯৭০ হেক্টর, ফসলের নিবিড়তা ২১৩%।
 ক্ষুদ্র চাষী ১০৪৭৮ জন, মাঝারী চাষী ৭৯১৩ জন, বড় চাষী ১৪১৬ জন। কৃষি ব্লকের সংখ্যা ৪৪টি, কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্র ৪৪টি, সয়েল মিনিল্যাব ৫টি, বিএডিসি বীজ গুদাম ১টি, বিএডিসি বীজ ডিলার ২০ জন, বিসিআইসি সার ডিলার ৯ জন।

সেচ সুবিধা

সেচাধীন জমি ২১৬৫৫ হেক্টর। গভীর নলকুপ মোট ৩৮০টি (বিদ্যুৎ চালিত ২৩৩টি, ডিজেল চালিত ১৪৭টি), অগভীর নলকুপ মোট ১৯১১টি (বিদ্যুৎ চালিত ৭৭টি, ডিজেল চালিত ১৮৩৪টি), পাওয়ার পাম্প মোট ৫৯৭টি (বিদ্যুৎ চালিত ৬০টি, ডিজেল চালিত ৫৩৭টি)।

মৎস্য সম্পদ

নিবিড় পদ্ধতিতে মাছ চাষের আওতায় খামার (বেসরকারী বানিজ্যিক খামার) ১৬৩টি, আয়তন ৪৪৩ হেক্টর ও উৎপাদন ৪৫৬০ মেট্রিক টন। সনাতন/উন্নত সনাতন পদ্ধতিতে মাছ চাষের আওতায় পুকুর ১১২৫০টি, আয়তন ২১৪০ হেক্টর ও উৎপাদন ৪২০৫ মেট্রিক টন।

পশু সম্পদ

পশু চিকিৎসালয় ১টি, কৃত্রিম প্রজনন উপকেন্দ্র ১টি, কৃত্রিম প্রজনন পয়েন্ট ৩টি। গবাদি পশুর খামার ১০১টি, ছাগলের খামার ৯৭টি, মুরগী খামার ৮০টি, হাঁস খামার ১২০টি। গরু ১,৯৭৫৮২টি, মহিষ ২৮৫টি, ছাগল ৬৫২১০টি, ভেড়া ৬৫২টি, ঘোড়া ৪৫টি, শুকর ৫৩টি, হাঁস ৯৫০১০টি, মুরগী ৭৭৮৫২৩টি।

স্বাস্থ্যকেন্দ্র

উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্স ১টি (৫০ শয্যাবিশিষ্ট), পরিবার কল্যাণ কেন্দ্র ৯টি, উপস্বাস্থ্য কেন্দ্র ৫টি, কমিউনিটি ক্লিনিক ৩৩টি। সরকারী অ্যাম্বুলেন্স ১টি।

যোগাযোগ ব্যবস্থা

সড়ক ও জনপথ বিভাগের অধীন মোট রাস্তা ৭৬ কিমি (পাকা রাস্তা ৭৫ কিমি, কাঁচা রাস্তা ১ কিমি)। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীন মোট রাস্তা ১০৫৭.৭ কিমি (পাকা রাস্তা ১৩৯.২ কিমি, সেমি-পাকা রাস্তা ৫.২ কিমি, কাঁচা রাস্তা ৯১৩.৩ কিমি)।

টেলিযোগাযোগ ও পোষ্টাল সুবিধা

ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ ১টি, টেলিফোন কোড ০৯০২৫, পোষ্টাল কোড ২২৩০-২২৩৪।

ধর্মীয় প্রতিষ্ঠান

মসজিদ ১১১৫টি, মন্দির ১২টি, মাজার ২৪টি।

নির্বাচন সংক্রান্ত

নির্বাচনী এলাকা ১৫৫-ময়মনসিংহ ১০।ভোটার সংখ্যা পুরুষ ১২৪৭২৪ জন, মহিলা ১৩১২১২ জন, মোট ২৫৫৯৩৬ জন

Writting by
www.kolykotha.co.cc

-Posted By Emran Fayzullah (G24)
                  Khan Sunny (Kolykotha)