নোটিস

Header Ads


গফরগাঁওয়ে কোরবানীর হাটের শেষ দিনে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়
                      




জি-টুয়েন্টি ফোর :কোরবানীর হাটের শেষ দিনে গতকাল শনিবার  ঐহিত্যবাহী গরু হাটা গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান হাট বাজারে জমে উঠেছে বেচ কেনা । গফরগাঁও পৌর শহরসহ ছোট বড় বেশ কয়েকটি হাটে এবার তুলনামূলক ভাবে ক্রেতা বিক্রেতাদের ভিড় বেড়েই চলছে। গতবারের চেয়ে এবার দামও বেড়েছে। গফরগাঁও উপজেলার সালটিয়া ,পালের বাজার ,গাভী শিমূল বাজার ,কান্দিপাড়া ,দত্তেরবাজার ,শিবগঞ্জ বাজার ,রসুলপুর আমরীতলা বাজার ও গয়েশপুর বাজারসহ আশে পাশের উপজেলা ও চরাঞ্চল থেকে প্রচুর গরু ছাগল উঠে। এবার শেয়ারে কোরবানী দেয়ার কথা জানান দিঘীরপাড় গ্রামের মোঃ মাসুদ। কোরবানী হাট ছাড়াও শেষ দিনের ঈদের মার্কেটিং জমজমাট হয়ে উঠেছে । একদিকে চলছে ঈদের আমেজ অন্যদিকে সাধারণ নিম্নবিত্ত শ্রেণীর মানুষ ঈদ করতে পারবে কিনা এ নিয়ে সংশয়ে রয়েছে । অনেকেই ঋণ  বা সুদে টাকা খুজছেন । গফরগাঁও উপজেলার বিভিন্ন এলাকার চাকুরীজীবি ,ব্যবসায়ী ও বিত্তশালী কৃষক এবং প্রবাসীরা পশুর হাটে ভিড় জমালে ও সাধারণ মানুষের টর্াগেট খাসি ক্রয় করার জন্য ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ