গফরগাঁওয়ে রিং কালভাট সংকট
অচলাব্যস্থায় ৫ বছর ॥ ১০ গ্রামবাসীর দুর্ভোগ
গফরগাঁও উপজেলা সংবাদাদাতা ॥ গফরগাঁও উপজেলা থেকে ৮ কিলোমিটার দুরে। ৯নং পাঁচবাগ ইউনিয়নের একটি এলজিএডির পাকা সড়ক গত ১০ বছর ধরে অচল। একটি রিং কালভাট ভেঙ্গে যাওয়ার পর বছরের পর বছর চলছে। সংস্কার নেই। দেখারও কেউ নেই। অথচ প্রায় ১০ গ্রামের হাজার হাজার লোক এ সড়কে চলতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা ঝুকির মুখে যাতায়াত করছে। রাতের বেলায় রাস্তাটি হয়ে উঠে ভয়ংকর। যাববাহনে চলাচলের ক্ষেত্রে চরম সংকট চলছে। সড়কটি প্রায় দেড় কিলোমিটার পাকা থাকলেও রিং কালভাটটি বিধ্বস্ত হয়ে যাওয়ায় তা প্রহসনে পরিণত হয়েছে। বিভিন্ন সময়ে দুর্ঘটনায় অসংখ্য লোক আহত হয়েছে। ৯নং পাঁচবাগ ইউনিয়নের (হালিমাবাদ বাজার) গলাকাটা বাজার থেকে দিঘীরপাড় কাজি বাড়ি হয়ে নলচিড়া সড়ক পর্যন্ত রাস্তার দিঘীরপাড় দারুছ ছুন্নাহ নেছারিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন রাস্তার রিং কালভাটটি নির্মাণ হয় ১৫ বছর আগে এলজিইডির অর্থায়নে ২০০৫-২০০৬ ইং সনে। পাঁচবাগ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক দিঘীরপাড় গ্রামের মো. রফিকুল ইসলাম রতন মাষ্টার জানান, উন্নয়ন বঞ্চিত এলাকার প্রতীক হয়ে উঠেছে। বিধ্বস্ত রিং কালভাটটি এলাকাবাসীর দাবি অবিলম্বে বক্স কালভাট বা ইউ ড্রেন নির্মাণ করা হোক। Rb¯^v‡_© সংশ্লিষ্ট প্রশাসনকে দৃষ্টি দেয়ার জন্য অনুরোধ এলাকাবাসীর। ৯নং পাঁচবাগ ইউনিয়নের কাজী মো. আজিজুর রহমান (নূরুল আমীন) জানান, এলজিইডি তত্ত্বাবধানে ও প্রশাসন এলাকাবাসীর আর্তি শুনে দ্রুত ব্যবস্থা নিবে Rb¯^v_© সংরক্ষিত হবে।


0 মন্তব্যসমূহ