পাগলা তদনত্ম কেন্দ্রকে থানা ঘোষণা প্রতিবাদে
গফরগাঁওয়ের কান্দিপাড়া বাজারে অর্ধদিবস হরতাল, বিড়্গোভ মিছিল , মানব বন্ধন, রাসত্মা অবরোধ
পাগলায় আনন্দ মিছিল
জি-টুয়েন্টি ফোর :
দড়্গিন ময়মনসিংহের পাগলা তদনত্ম কেন্দ্রকে থানা ঘোষণার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাজারে অর্ধদিবস হরতাল, মানববন্ধন ও সমাবেশ করেছে ব্যবসায়ীরা । এসময় বিড়্গোব্ধ জনতা রাসত্মায় গোল কাঠ ফেলে এবং টায়ার জ্বালিয়ে গফরগাঁও- পাগলা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে রাখে। অপরদিকে থানা ঘোষণা হওয়ায় পাগলা বাজারে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে স্থাণীয় জনতা।
জানা যায়, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ন্যাশনাল কমিটি অন অ্যাডমিনিষ্ট্রেটিভ রিফর্মের (নিকার) সভায় ¯^ivóª মন্ত্রণালয়ের প্রসত্মাবক্রমে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা তদনত্ম কেন্দ্রকে পূর্ণাঙ্গ থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়। ফলে ১৫ ইউনিয়নের মধ্যে ৮ টি ইউনিয়ন এই নবগঠিত পাগলা থানায় অনত্মভূক্তি করা হয়। ইউনিয়নগুলো হলো, টাংগাব, দত্তেরবাজার, নিগুয়ারী, লংগাইর, পাঁচবাগ, উস্থি, পাইথল ও মশাখালী। পাগলাকে পূর্ণাঙ্গ থানা ঘোষনার প্রতিবাদে এবং কান্দিপাড়া বাজারে থানা বাসত্মবায়নের দাবিতে বৃহস্পতিবার উপজেলার পাঁচবাগ,উস্থি, দত্তেরবাজার, মশাখালী, লংগাইর (একাংশ), টাঙ্গাবো (একাংশ) ইউনিয়নের বাসিন্দারা কান্দিপাড়া বাজারে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যনত্ম অর্ধদিবস হরতাল, বিড়্গোভ মিছিল ও মানব বন্ধন পালন করে। বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখে। এসময় উত্তেজিত জণতা রাসত্মায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ করে। এতে গফরগাঁও- টোক, গফরগাঁও-পাগলা সড়কে ৮ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে দুপুরে কান্দিপাড়া বাজারে প্রতিবাদ সবাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী ফকরম্নল ইসলাম, জাহিদ হাসান, রানা, শফিকুল ইসলাম, খুরশেদ প্রমুখ। অপর দিকে পাগলা তদনত্ম কেন্দ্রকে থানা ঘোষনা করায় গফরগাঁওয়ের দড়্গিনাঞ্চলের সর্বসত্মরের জনতা আনন্দ মিছিল ও সমাবেশে করেছে। সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান হালিম উদ্দিন, মাহতাব উদ্দিন খাঁ, আব্দুস ছোবাহান মাস্টার, জালাল উদ্দিন, বাদল মিয়া, অব্দুল হাই, আব্দুল মালেক, আব্দুল মান্নান খা, সৈয়দ প্রমুখ।

0 মন্তব্যসমূহ