নোটিস

Header Ads

নবগঠিত পাগলা থানায় অন্তভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ॥ আজ শনিবার অর্ধদিবস হরতাল


নবগঠিত পাগলা থানায় অন্তভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
॥ আজ শনিবার অর্ধদিবস হরতাল
জি-টুয়েন্টি ফোর

গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়ন ও ১০নং উস্থি ইউনিয়নকে নবগঠিত পাগলা থানায় অন্তভুক্তির প্রতিবাদে গতকাল শ্রক্রবার বিকেলে  পাঁচবাগ ইউনিয়নের পাঁচবাগ হাই স্কুল ময়দান ও উস্থি ইউনিয়নের কান্দিপাড়া আস্কর আলী হাই স্কুল ময়দানে পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । চরশাখচুরা হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন  মোঃ লিয়াকত আলী , ফেরদৌস খান , সিদ্দিক খান , আরিফ মাহমুদ  ,   ও নুরু উদ্দিন খান (হাসিব ) প্রমুখ।
অপর দিকে কান্দিপাড়া আস্কর আলী হাই স্কুল ময়দানে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মোঃ আবুল হাসেম সরকার । এতে আরও বক্তব্য গফরগাঁও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইকবাল-ই-আলম (কামাল ) ,  জাহাঙ্গীর আলম বাসার , শফিউল আলম সরকার , খোকন সরদার , মোঃ শফিকুল ইসলাম  ও মোঃ আবদুছ ছাত্তার প্রমুখ ।  এদিকে  পাঁচবাগ ইসলামিয়া হাই স্কুল ময়দান বিশাল বিক্ষোভ সমাবেশের শেষে ইউনিয়ন বাসী আজ শনিবার র্অধদিবস হরতালের ডাক দিয়েছে ।  উল্লেখ্য , গত সোমবার জানুয়ারী /২০১২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভায় গফরগাঁও উপজেলার পাগলা পুলিশফাড়ীকে পূনাঙ্গ থানায় উন্নীত করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তমতে ১৫ ইউনিয়নের গফরগাঁও থানার ৮টি ইউনিয়ন নিয়ে পাগলা থানায় উন্নীত হতে যাচ্ছে। পাঁচবাগ ,দত্তের বাজার, নিগুয়ারি, টাঙ্গাবর, পাইথল, উস্তি, লংগাইর, মশাখালি ইউনিয়নকে নিয়ে পাগলা থানা গঠিত হয়। প্রায় ১দশক আগে ১৯৯৭ সালের বিগত আওয়ামীলীগ সরকারের আমলে পাগলা পুলিশ ফাড়ি গঠিত হয়। পাঁচবাগ ও উস্থি ইউনিয়নের জনসাধারণের দাবী অবিলম্বে সরকারের এ সিদ্ধান্ত পাল্টাতে হবে । তানাহলে ব্যাপক গণ আন্দোলনের ডাক দেয়া হবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ