নোটিস

Header Ads

গফরগাঁওয়ের পাচঁবাগ পাগলা থানায় যাবে না ॥ বিক্ষোভ হরতাল


গফরগাঁওয়ের পাচঁবাগ পাগলা থানায়
যাবে না ॥ বিক্ষোভ হরতাল
জি-টুয়েন্টি ফোর

 বিক্ষোভ উত্তাল পাচঁবাগ। গফরগাঁও উপজেলার একটি ইউনিয়ন পাচঁবাগের মানুষ গতকাল বৃহস্পতিবার ১ ঘন্টা প্রতীকী হরতাল করেছে। দিনব্যাপী বিক্ষোভ মিছিল, সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা জানান, তাদের দাবি হচ্ছে তারা গফরগাঁও থানার আওতায় থাকবেন। নবগঠিত পাগলা থানায় যাবে না পাচঁবাগ। এদাবি আদায়ের পাচঁবাগবাসী সর্বদলীয় ঐক্যজোট করে নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসূচী দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পাচঁবাগ ছিল বিক্ষোভ মুখর। টানটান উত্তেজনায় শিশু-নারী পুরুষ সব শ্রেণীর মানুষ ঘরের বাইরে নেমে আসে সরকারের সামপ্রতিক একটি সিদ্ধান্তকে প্রতিবাদ জানাতে। গত সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভায় গফরগাঁও উপজেলার পাগলা পুলিশফাড়ীকে পূনাঙ্গ থানায় উন্নীত করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তমতে ১৫ ইউনিয়নের গফরগাঁও থানার ৮টি ইউনিয়ন নিয়ে পাগলা থানায় উন্নীত হতে যাচ্ছে। দত্তের বাজার, নিগুয়ারি, টাঙ্গাবর, পাইথল, উস্তি, লংগাইর, মশাখালি ইউনিয়ন ছাড়াও পাগলা থানায় নতুন করে জুড়ে দেয়া হয়েছে ৯নং পাচঁবাগ ইউনিয়নকে। প্রায় ১দশক আগে ১৯৯৭ সালের বিগত আওয়ামীলীগ সরকারের আমলে পাগলা পুলিশ ফাড়ি গঠিত হয়। তখন সেখানে পাচঁবাগ ছিলনা। জনমতকে উপেক্ষা করে হঠাৎ পাচঁবাগকে পাগলা থানা ভুক্ত করায় প্রায় ৩০ হাজার জনসংখ্যা অধ্যুষিত পাচঁবাগ ইউনিয়ন বাসীর হতবাক হয়েছেন। তাৎক্ষনিক ভাবে তারা সর্বাত্মক আন্দোলনে নেমেছেন। গতকাল সাইকেল মিছিল হয়েছে। উপমহাদেশের প্রখ্যাত আলেম  ও বিশিষ্ট রাজনীতিবিদ ৫ বার নির্বাচিত সাবেক এমএনএ পীরে কামেল মরহুম মাওলানা শামসুল হুদার স্মৃতিবিজরিত জন্মস্থান পাচঁবাগ ইউনিয়ন। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পার্শ্ববর্তী জনপদ ৯নং পাঁচবাগ ঐতিহ্য বাহী জনপদ। গফরগাও উপজেলার সদর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরবর্তী পাচবাগ ইউনিয়নের সিমানা। অথচ পাচঁবাগ থেকে নবগঠিত থানার পাগলার দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার ফলে পাঁচবাগ বাসী পাগলা থানায় যেতে নারাজ। এজন্য পাঁচবাগ বাসী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ, অবস্থান ধর্মঘট সহ ব্যপক কর্মসূচী হাতে নিয়েছে। গতকাল প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ৯নং পাঁচবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মেদ সাইফুস সালেহীন (সফা), শাহ আলম, মোঃ আলা উদ্দিন ধনু, শরীফ ও সজিব প্রমুখ।
পাগলা ফাড়িকে থানায় উন্নীত করার সিদ্ধান্তকে ¯^vMZ জানিয়েছে বিক্ষোভকারী পাঁচবাগবাসী তবে তাদের প্রতিবাদ জানাচ্ছে পাচঁবাগকে পাগলা করার সিদ্ধান্তে। জনগনের দাবী এ সিদ্ধান্ত বদলাতে হবে। পাচঁবাগকে পাগলায় অন্তভূক্ত করায় প্রবাসীদের মধ্যে ব্যাপক নাড়া দিয়েছে। তাদের মধ্যে সৌদি আরবের মদিনা প্রবাসী মোঃ কামরুল হাসান রাসেল জানান আমরা পাগলা থানার অন্তভূক্ত হতে চাইনা আমাদের  প্রাণের দাবী সেই ঐতিহ্যবাহী গফরগাঁও উপজেলার মধ্যে থাকতে চাই। সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন করা দরকার।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ