নোটিস

Header Ads

গফরগাঁও সরকারী কলেজ ক্যাম্পাসে ছাত্র-পুলিশ সংঘর্ষ গুলি বর্ষণ ঃ আহত ১০


গফরগাঁও সরকারী কলেজ ক্যাম্পাসে ছাত্র-পুলিশ সংঘর্ষ
গুলি বর্ষণ ঃ আহত ১০


গফরগাঁও প্রতিনিধি ঃ গতকাল রোববার সকালে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে গফরগাঁও সরকারী কলেজ ক্যাম্পাসে ছাত্র-পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে।সংঘর্ষে ছাত্র-পুলিশসহ কমপক্ষে ১০জন আহত হয়।
       শিক্ষার্থীরা জানায়, গফরগাঁও সরকারী কলেজ থেকে এইচএসসি পরীক্ষার মূল কেন্দ্র পরিবর্তন করে গফরগাঁও মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে স্থানান্তর করে দেয় শিক্ষা বোর্ড। কেন্দ্র পরিবর্তনের এ ঘটনা এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে প্রতিবাদে রোববার সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা । এসময় শিক্ষার্থীরা সরকারী কলেজে বিভিন্ন ভবনে হামলা চালিয়ে বেশ কয়েকটি কক্ষ ভাংচুর এবং অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা মিছিলসহকারে খান বাহদুর ইসমাইল সড়কে অবস্থান নিয়ে গাড়ি ভাংচুর ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ছাত্রদের উপর লাঠি চার্জ করে। এসময় ছাত্রদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পরে গফরগাঁও সরকারী কলেজ ক্যাম্পাস থেকে উপজেলা পরিষদ কোর্ট ভবন চত্তর পযর্ন্ত। পরিস্থিতি আরো অবনতি হলে পুলিশ বিক্ষোভকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে ৫/৬ রাউন্ড ফাকা গুলি ছুড়েঁ। গফরগাঁও থানার সেকেন্ড অফিসার শাহ্‌ নাদিরউজ্জামান দুই রাউন্ড গুলি বর্ষণের কথা ¯^xKvi করে। সংঘর্ষে ছাত্র পুলিশসহ আহত হয়েছে ১০জন।আহতদের মধ্যে গফরগাঁও থানার সেকেন্ড অফিসার শাহ নাদিরউজ্জামান,এএসআই আব্বাস,ছাত্রদের মধ্যে রিয়াজ,বাবু,এনামুল,সালাম ও জামাল। সংঘর্ষের ঘটনায় পুলিশ বহিরাগত সহ তিন ছাত্রকে আটক করে। আটককৃতরা হলো সরকারী কলেজের প্রথম বর্ষের ছাত্র আশরাফুল ইসলাম,বহিরাগত এসএসসি পরীক্ষার্থী রাকিবুর ইসলাম ও রিমন।গফরগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আয়নুল হক জানান, ভেন্যু কেন্দ্রকে মূল পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করার প্রতিবাদে এইচএসসি পরীক্ষার্থীদের সাথে নামধারী ছাত্র ও বহিরাগতরা মিলে কলেজ ক্যাম্পাসে হামলা ও ভাংচুর করলে পুলিশ মোতায়েন করা হয় , ছাত্রদের এমন দাবি অযৌক্তিক বলে অধ্যক্ষ আয়নুল হক জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ