গফরগাঁওয়ের সাবেক এমপি আলতাফ হোসেন গোলন্দাজের বড় ছেলে ফুয়াদ গোলন্দাজের ইনেত্মকাল
G24 [Gafargaon24] Special Reporter N~Emran Fayzullah~N :
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের পরপর তিনবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মরহুম আলতাফ হোসেন গোলন্দাজের বড় ছেলে ও উপজেলা চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ বাবেলের বড় ভাই ফুয়াদ গোলন্দাজ (জগলু) গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইনেত্মকাল করেছেন। ইন্না লিলস্নাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মরহুমের মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। তিনি দীর্ঘ দিন যাবত শ্বাসকষ্ট সমস্যা জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুর পূর্বে তিনি এক ছেলে,এক মেয়ে, স্ত্রী, মা এক ভাই, এক বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াত সংসদ সদস্য আলতাফ হোসেন গোলন্দাজের বড় ছেলে ফুয়াদ গোলন্দাজ জগলুর মৃত্যুর সংবাদে গফরগাঁও উপজেলার সর্বসত্মরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাদ যোহর মরহুমের প্রথম নামাজের জানাযা ময়মনসিংহ শহরের বড় মসজিদ এবং বাদ আসর দ্বিতীয় নামাজের জানাযা গফরগাঁও পৌরশহরের রম্নসত্মম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নতুন বাজার জামে মসজিদ পারিবারিক গোরস্থানে তার পিতা আলতাফ হোসেন গোলন্দাজের কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন সরকার দলীয় সংসদ সদস্য ক্যাপ্টেন অবঃ গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক এমপি ফজলুর রহমান সুলতান, মরহুমের ছোট ভাই উপজেলা চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ বাবেল, পৌর মেয়র এডভোকেট কায়সার আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার বদরম্নল হাসান লিটন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক একেএম সাজ্জাদ হোসেন শাহীন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আমীর হোসেন প্রমুখ।

0 মন্তব্যসমূহ