গফরগাঁওয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে গফরগাঁওয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে । কর্মসুচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা । প্রথমে উপজেলা পরিষদ থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে গফরগাঁও ইসলামিয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নুর মোঃ শামছুজ্জামান । আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এ এন এম মাহাবুব আলম প্রমুখ ।


0 মন্তব্যসমূহ