গফরগাঁওয়ে জমির নিয়ে দু’গ্রম্নপের সংঘর্ষ, আহত:৬
গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বামনখালী গ্রামের বটতলা বাজারে জমি নিয়ে বিরোধের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার রাতে দু’গ্রম্নপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গুরম্নতর আহত অবস্থায় সবুজকে (৩৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিককে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- নূরম্নল হক (৫৮), এনামুল (১৯), আতাউর রহমান বিএসসি (৪৪), ইমদাদুল হক (৩৬)। বাকি আহতদেরকে গফরগাঁও উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, নূরম্নল হক মালি বটতলা বাজারে তার নিজের জমিতে দোকান ঘর তুলতে গেলে একই গ্রামের হাফিজ উদ্দিন ও গোলাপ তার দলবল নিয়ে হামলা চালায়। এসময় দু’গ্রম্নপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়। জমির মালিক নূরম্নল হক জানায়, হাফিজ উদ্দিন ও গোলাপ দীর্ঘদিন যাবত এ জায়গায় ঘর তুলতে গেলেই চাঁদা দাবী করে আসছিল। এ ব্যাপারে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গোলাপের নামে গফরগাঁও থানায় একাধিক সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ ও মামলা রয়েছে।

0 মন্তব্যসমূহ