নোটিস

Header Ads

ময়মনসিংহে রাজা বোদঁওয়া পেলেন আটজন

স্টাফ রিপোর্টার ঃ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে ময়মনসিংহ জোনের ২০১০ সালের শ্রেষ্ঠ সাত উদ্যোক্তা ও এক কর্মীকে ‘রাজা বোদঁওয়া’ আন্তর্জাতিক সম্মান দেওয়া হয়েছে। সম্মাননা পাওয়া ব্যাক্তিদের বেলজিয়ামের রাজা বোদঁওয়ার নামে ১৯৯৩ সালে গ্রামীণ ব্যাংকের পাওয়া পুরষ্কার তহবিলের আয় থেকে জনপ্রতি আড়াই হাজার করে টাকা ও ব্যাংকের ব্যাপস্থাপনা পরিচালকদের  একটি সনদপত্র দেওয়া হয়। শহরের কালবিাড়ি রোডে ব্যাংকের আঞ্চালিক কার্যলয়ে গত সোমবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আঞ্চলিক ব্যাপস্থাপক  আব্দুর রশিদ খান প্রত্যেকের হাতে ওই টাকা ও সনদ তুলে দেন। পরে ২০১১ সালের জন্য যাঁদের মনোনীত করা হয়েছে,তাদের নামও ঘোষনা করা হয়। সম্মাননা পাওয়া ব্যাক্তিরা হলেন : সদর উপজেলার আকুয়া ময়মনসিংহ শাখার সদস্য দাস,ভালুকা শাখার সদস্য মোছাঃ হাজেরা,আমিরা বাড়ী ত্রিশাল শাখার হাসিনা,ঘোগা মুক্তাগাছা শাখার সবিতা রাণী মোদক,নাওগাঁও ফুলবাড়িয়া শাখার রাশিদা আক্তার,সালটিয়া গফরগাঁও শাখার ফাতেমা বেগম ও পরানগঞ্জ ময়মনসিংহ শাখার অজান্তা রাণী এবং শ্রেষ্ঠ কর্মী দাপুনিয়া ময়মনসিংহ শাখার কেন্দ্রব্যবস্থাপক মোঃ ফজলে রাব্বী।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ