গফরগাঁওয়ে চাঁদা না দেয়ায় গাছ কেটে
নিল সন্ত্রাসীরা
জি টুয়েন্টিফোর ॥ গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে চাঁদা না দেয়ায় গাছ নিল সন্ত্রাসীরা । জানা যায় , যশরা ইউনিয়নের দৌলতপুর গ্রামের ব্যবসায়ী মোঃ আলফাজ উদ্দিনের কাছে সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের আমিনুল ইসলাম র্দীঘদিন যাবত চাদাঁ দাবী করে আসছিল । সন্ত্রাসীদের দাবীকৃত চাঁদার টাকা পরিশোধ না করায় গতকাল বেশ কয়েকটি রেইনটি কড়ই গাছ কেটে নিয়ে যায় । ব্যবসায়ী আলফাজ উদ্দিন জানান , রৌহা গ্রামের আমিনুল ইসলামের বাড়ির পার্শ্বে ১শত শতাংশ ফসলী জমি রয়েছে । জমি দখল নিতে গেলে আমিনুল ইসলাম ও তার লোকজন চাঁদা দাবি করে । দাবীকৃত চাঁদার টাকা পরিশোধ না কয়ায় ২০হাজার রেইনটি কড়ই গাছ কেটে নিয়ে যায় । এ ঘটনায় আলফাজ উদ্দিন বাদী হয়ে গতকাল গফরগাঁও থানায় একটি জিডি দায়ের করেছে ।

0 মন্তব্যসমূহ