নোটিস

Header Ads


গফরগাঁওয়ে ঈদের বাজারে শেষ মর্হুতে ভিড় বাড়ছে

জি-টুয়েন্টি ফোর   : ঈদের আর 1 দিন বাকী থাকলে ও গফরগাঁও উপজেলা সদর কাপড়রের দোকান গুলোতে মহিলাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। প্রতিটি শাড়ী কাপড়েরের ঈদ কে কেন্দ্র করে কেনাকাটা হরদম বৃদ্ধি পাচ্ছে । এবারের বিভিন্ন ধরনের কাপড়ে অনেকটা দাম বৃদ্ধি পেযেছে । ফলে নিম্ম শ্রেণীর পরিবারদের মধ্যে কাপড় কিনতে হিমসিম খেতে হচ্ছে । জুতার দোকানে ও বিক্রি কমতি নেই । নতুন নতুন বিভিন্ন ধরনের ডিজাইনের জুতা দোকানে শোভা পেয়েছে । কাপড় ও জুতার দাম বহু গুনে বৃদ্ধি ফলে নিন্ম শ্রেণীর ক্রেতারা কিনতে সাহস পাচ্ছে না । কলেজ রোডের ঐহিত্যবাহী হংকং মার্কেটের মালিক মোঃ   সুজন জানান ,বছরের মধ্যে ঈদের মধ্যে বেচা কিনা বেশী হয়ে থাকে । আনন্দ উৎসবের মেতে উঠে সারাদুনিয়ার মুসলমান সমপ্রদায় । ধনী গরিবের মধ্যে কোন ধরনের মধ্যে কোন ধরনের ভেদাভেদ থাকে না । গফরগাঁও মধ্যবাজারের গোলন্দাজ মার্কেটের আঁখি ফ্যাশনের মালিক কমিশনার আরিফুল ইসলাম ভুইঁয়া জানান , অন্যান্য বারের তুলনায় এবারে কাপড়েরর দাম কিছুটা বৃদ্বি পেয়েছে । বিশেষ করে বারী প্লাজা , বেলাল প্লাজা , সরকার ম্যানসন,মর্জিয়া মার্কেট ও গোলন্দাজ মার্কেটসহ বিভিন্ন মার্কেটে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় ।    

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ