গফরগাঁওয়ে সওদাগর মৎস্য খামারে চুরি
গফরগাঁও ঃ গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নের বাংলাইল বিলের সওদাগর মৎস্য খামারে গত রাতে বহুটাকার মাছ চুরি হয়ে গেছে । পুলিশ ও ্এলাকাবাসী সুত্রে জানা গেছে , গত শ্রক্রবার গভীর রাত আনুমানিক ৩টার দিকে রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের বাংলাইল বিলের সওদাগর মৎস্য খামার হতে একদল সংঘবদ্ধ চোর-ডাকাত প্রতিদিনের মতো মৎস্য খামারের পাহারাদার ঘুমিয়ে যাওয়ার পর রসুলপুর গ্রামের কুখাত সন্ত্রাসী চোর-ডাকাত ইন্তাজ আলী ইন্তুর নেতৃত্বে সংঘবদ্ধ চোর -ডাকাতদল কারেন্ট জাল ও র্বশি দিয়ে চুরি করে মাছ নিয়ে গেছে। চুরি করে নিয়ে যাওয়ার সময় মৎস্য খামারের পাহারাদার টেরপেলে বর্শি ও কারেন্ট জাল ফেলে রেখে যায় । ঘটনাস্থল পুলিশ পরির্দশন করেছে । এব্যাপারে গফরগাঁও থানায় লিখিত ভাবে অভিযোগ করা হয়েছে ।

0 মন্তব্যসমূহ