গফরগাঁওয়ে তারেক জিয়ার ৪৭তম জন্ম বার্ষিকী পালিত
G24(20.11.11)ঃ দলীয় বিএনপির কার্যালয়ে গফরগাঁও উপজেলায় পৃথক পৃথক ভাবে তারেক জিয়ার ৪৭তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে নানান কর্মসুচীর মধ্যে দিয়ে । গফরগাঁও বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের উদ্যোগে তারেক জিয়ার ৪৭তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে । উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুস ছালাম বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান । এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা হাজী আবুল কাশেম , ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজ আল আসাদ , আতিকুর রহমান ছানা , মতিউর রহমান মতি ,মাহাবুবুল আলম জুয়েল , শফিউল আলম মারুফ , আল আমীন ও শোয়েব প্রমুখ । কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে ৪৭তম জন্ম বার্ষিকী কর্মসুচীর শুরু হয় । অপরদিকে দলীয় বিএনপির কার্যালয়ে শিবগন্জ রোডস্থ উপজেলায় বিএনপির কার্যালয়ে উপজেলা ,পৌর বিএনপি , উপজেলা ও পৌর সেচ্ছা সেবক দলের উদ্যোগে তারেক জিয়ার ৪৭তম জন্ম বার্ষিকী কেক কাটা ,তারেক জিয়ার প্রামণ্য চিত্র প্রর্দশনী ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে পালিত হয়েছে । উপজেলা সেচ্ছা সেবকদলের আহবায়ক মোঃ আজিম উদ্দিন আজিমের সভাপতিত্বে মীর মোজ্জাম্মেল হোসেন মননের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এবি সিদ্দিকুর রহমান । এতে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসাহাক ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবদুস ছালাম বেপারী , পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন ,মাহাবুল ইসলাম ইমন ও সরদার মোঃ খুররম প্রমুখ ।

0 মন্তব্যসমূহ