নোটিস

Header Ads

সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও ঢাকাকে দু,ভাগ করার প্রতিবাদে গফরগাঁওয়ে বিএনপির প্রতিবাদ সভা


সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও ঢাকাকে
দু,ভাগ করার প্রতিবাদে গফরগাঁওয়ে বিএনপির প্রতিবাদ সভা

গফরগাঁও টুয়েন্টিফোরঃ  ঢাকা সিটি করর্পোরেশনকে দু,ভাগ ও বিএনপির ভাইস চেয়ারম্যান সফল সাবেক মেয়র সাদেক হোসেন খোকার উপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার  রাতে গফরগাঁও উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়  । উপজেলা বিএনপির সভাপতি এ বি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক , উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ মোঃ ইসাহাক , উপজেলা বিএনপির ভাইস চেয়ারম্যান ছোয়াদুর রহমান ভুলু ,  উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আবদুল্লাহ আল মামুন , রাওনা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন ,  উপজেলা
যুবদলের নেতা মোঃ মিজানুর রহমান পল্টন , পৌর যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম রিপন ,ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহিবুর রহমান নাসিম ও ছাত্রদলের উপজেলা শাখার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবদুল আজিজ (সাদেক )  প্রমুখ ।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ