গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গফরগাঁও :- বিপুল উৎসাহ-উদ্দীপনা ও জাকজমকের মধ্য দিয়ে গফরগাঁও উপজেলা ,সরকারী কলেজ ও পৌর শাখা বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার(৪জানুয়ারী)ছাত্রলীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কমসুচী পালিত হয়েছে ।কমসুচীর মধ্যে ছিল বিজয় র্যালী , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । এ উপলক্ষ্যে গফরগাঁও সরকারী কলেজ ও উপজেলা শাখার উদ্যোগে কলেজ প্রাঙ্গণে একবিশাল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । উপজেলা শাখা ছাত্রলীগের আহবায়ক খোকন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১০(গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ক্যাপ্টেন(অব)গিয়াস উদ্দিন আহমেদ এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শাখা আওয়ামীলীগের সাবেক সভাপতি মফিজুল হক মতি , উপজেলা শাখা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আবু তালেব খোকা ,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আকন্দ , পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুল হালিম মানিক , পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আওয়ামীলীগ মনোনীত গফরগাঁও পৌরসভার মেয়র র্প্রাথী মোঃ মতিউর রহমান বাবুল ও গফরগাঁও সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আবির হাসান (শাহাবুল) প্রমুখ ।আলোচনা সভার আগে জাতীয় সংসদসদস্য ক্যাপ্টেন(অব) গিয়াস উদ্দিন আহমেদের নেতুত্বে একবিশাল বিজয় র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । গফরগাঁও সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আবির হাসান (শাহাবুল) জানান , অন্যান্য বছরের তুলনায় এবারের ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী নতুন ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে । যা ইতিপর্ূবে হয়নি। সকাল হতে হাজার হাজার ছাত্র নানান ধরনের ফেস্টুন ,বাধ্যযন্তনিয়ে নিয়ে খন্ড খন্ড র্যালী আসতেই থাকে ।

0 মন্তব্যসমূহ