নোটিস

Header Ads

গফরগাঁওয়ে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ী জেল জরিমানা


গফরগাঁওয়ে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান
ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ী জেল জরিমানা

স্টাফ রির্পোটার ঃ  গতকাল  সোমবার (26wW‡m¤^i)  বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুল হাসান লিটনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ও ময়মনসিংহ র‌্যাব এবং পুলিশের একটি দল পৌরশহরের কাচারী রোড এলাকায় এলাকায় অভিযান চালিয়ে পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও তার পিতা আব্দুল বারেক ছিডোর বাসায় চোলাই মদের কারখানা আবিস্কার করে। এ সময় ছাত্রদল নেতা রাজ্জাকের মা মনোয়ারা খাতুনকে (৪৮) চোলাই মদসহ আটক করে। পরে ভ্রাম্যমান আদালত  মোছাঃ মনোয়ারা খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।  এ ছাড়া ভ্রাম্যমান আদালত, র‌্যাব,পুলিশ যৌথ অভিযান চালিয়ে পৌর শহরে পন্ডিত পাড়া এলাকার টুম্পা (২২),শম্পা (১৯),মালা (৪১),আল আমিন (২১) ও আব্দুল মান্নানকে (২৩) বেশ কিছু গাজাসহ আটক করে এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা আদায়  করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুল  হাসান লিটন জানান, গফরগাঁও উপজেলাকে  মাদক মুক্ত করতে এই অভিযান চালানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ