নোটিস

Header Ads


গফরগাঁওয়ের ৩ ইউনিয়ন অশান্ত
পাঁচবাগ পথ ধর্মঘট ঃ উস্থিতে মানববন্ধন
মশাখালিতে বিক্ষোভ সমাবেশ
আজ মঙ্গলবার ৩ ইউনিয়নে হরতাল

স্টাফ রির্পোটারঃ নবগঠিত পাগলা থানায় অন্তর্ভুক্তির প্রতিবাদে গফরগাঁও উপজেলার ৩ ইউনিয়ন অশান্ত। আজ মঙ্গলবার (১০জানুয়ারী ) পাঁচবাগ ,উস্থি ও মশাখালী ইউনিয়নে সকাল সন্ধ্যায হরতাল পালিত হবে ।
গতকালও পাঁচবাগ, উস্থি ও মশাখালি ইউনিয়নবাসী বিক্ষোভ করছে। গত ৫ দিন ধরে চলছে লাগাতার আন্দোলন। ওই ৩ ইউনিয়নকে আগের মতই গফরগাঁও থানায় আওতাভুক্ত রাখার জন্য এলাকাবাসী দাবি জানিয়ে আসছে।
গতকাল রবিবার ও সোমবার দিনভর গফরগাঁও উপজেলার দক্ষিণাঞ্চলে নবগঠিত পাগলা থানায় অন্তর্ভুক্তির প্রতিবাদে পাঁচবাগ ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ১০ ঘণ্টা কোন ধরনের যানবাহন চলাচল করে নাই। অন্যদিকে উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাজার হতে মাইজবাড়ী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হয়েছে। ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, শিক্ষক, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের বিপুল সংখ্যক এতে অংশগ্রহণ করে।
এদিকে মশাখালি ইউনিয়নে গতকয়েকদিন যাবত  বিক্ষোভ উত্তাল। বিকেলে এক বিশাল সমাবেশে এলাকার নেতৃবৃন্দ বলেন জনগণের দাবী  সরকারকে মানতে হবে। আইন শৃংখলা রক্ষার দাবীতেই আমরাই পাগলা থানা চেয়েছি। সেই চাওয়ায় দক্ষিণ গফরগাঁওয়ের  সংরক্ষিত হবে। কিন্তু আমাদের  বিপন্ন হতে দেয়া যায় না। মাত্র তিন-চার কিলোমিটার দূরবর্তী গফরগাঁও থানা ছেড়ে মশাখালি, উস্থি ও পাঁচবাগবাসী ১২ কিলোমিটার দূরবর্তী পাগলা থানায় যেতে পারে না। এতে জনদুর্ভোগ আরো বাড়বে।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন পাগলা পূর্ণাঙ্গ থানা উন্নিত হওয়ায় গফরগাঁও বাসী আনন্দিত। কিন্তু ৩ ইউনিয়নের অধিকার বঞ্চিত হয়েছে। দুঃখের বিষয় আমাদেরকে অধিকার রক্ষার জন্য আন্দোলন করতে হচ্ছে। ৫ দিনেও আমাদের প্রাণের দাবি সরকারের কানে পৌঁছেনি।
গফরগাঁও উপজেলার পাঁচবাগ, উস্থি, মশাখালি ইউনিয়নবাসী দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বলে জানিয়েছেন। এজন্য সর্বাত্মক শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি চলছে।
অপরদিকে পাঁচবাগের খুরশিদ মহল ঈদগাহ মাঠে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোঃ ওয়াকিলের সভাপতিত্বে এতে আরোও বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মোঃ আইনুদ্দিন মাষ্টার, আখতার হোসেন, ৯নং পাঁচবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ সাইফুস সালেহীন (সফা) , মোঃ ফজলুর রহমান, আঞ্জামানে সারোয়ার, ফজলুল হক, হযরত আলী, আসলাম ও মানিক প্রমুখ।
এদিকে সকালে শাখচুরা হাইস্কুল ময়দানে অন্য একটি বিক্ষোভ সামাবেশে সভাপতিত্ব করেন মাহমুদ হোসন জজ প্রমুখ। উল্লিখত ৩ইউনিয়নের জনসাধারণ বিক্ষোভে ফেটে পড়েছে । ৯নং পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামের মোঃ লিয়াকত আলী জানান , দেশ-বিদেশে আমরা গফরগাঁও উপজেলা তথা গফরগাঁও থানা হিসেবে পরিচয় দিয়ে গর্ববোধ করি । অথচ আজ আমরা পাগলা থানায় হিসেবে দিতে গিয়ে নিজেকে খাটো মনে করছি । তবে পাগলা থানায় ৮টি ইউনিয়নের পরির্বতে ৬টি ইউনিয়ন যুক্তকরা হলে ভাল হতো ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ