গফরগাঁও অশান্তঃ ৩ ইউনিয়নে সকাল সন্ধ্যা হরতাল
অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি ভাংচুর,
কান্দিপাড়া রণক্ষেত্র ঃপুলিশ ,জনতা আহত ২০
গফরগাঁও উপজেলা সংবাদদাতা ॥ গতকাল মঙ্গলবার দুপুরে গফরগাঁও উপজেলার দক্ষিণে কান্দিপাড়া বাজারে ব্যাপক রণক্ষেত্র পরিণত হয়। সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে মশাখালি, উস্থি ও পাচঁবাগ ইউনিয়নে। গফরগাঁও উপজেলার ৩ ইউনিয়ন নবগঠিত পাগলা থানায় অর্নত্মভূ্ক্িতর প্রতিবাদে টানা ৭ দিন ধরে যে আন্দোলন চলছিল তারই ধারাবাহিকতা গতকাল তা ব্যাপক আকারে সহিংসতার রূপ নেয়। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কান্দিপাড়া বাজারের বিক্ষোভকারী জনগণ বহু গাছের গুড়ি দিয়ে রাসত্মায় ব্যাপক ব্যারিকেড সৃষ্টি করে। এসময় পুলিশ ব্যারিকেড সরাতে গেলে বিক্ষোভকারীরা ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জোবায়দুর রহমানের পুলিশের গাড়ি ঘেরাও করে ব্যাপক ভাংচুর করে।( গাড়ীনং গাজীপুর ুঘ ০২-০০৪ ) ।এতে পুলিশ, সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হয়। পুলিশ ও জনগণের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় কান্দিপাড়া বাজার ও আশে-পাশের এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় এ এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।
পুলিশ জানায়, বিক্ষোভকারীরা এলাকায় ডাকা হরতালের সমর্থনে পিকেটিং করার সময় পুলিশের একটি দল আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এলাকায় পৌছে। পুলিশ ব্যারিকেড সরিয়ে এগিয়ে যেতে চাইলে জনতা উত্তেজিত হয়ে পড়ে। বিক্ষোভকারীরা ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার জোবায়েদুর রহমানের গাড়ি ভাংচুর করে। গফরগাঁও থানার ওসি ওমর ফারুক জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে পাঁচবাগ, উস্থি ও মশাখালি ইউনিয়নের বলদী ও মূখী স্কুলের বাজার এলাকায় শানিত্মপূর্ণভাবে সকাল সন্ধ্যায় হরতাল পালিত হয় কোন ধরনের যানবাহন চলাচল করেনি । দোকানপাটসহ শিক্ষা প্রতিষ্টান বন্ধ ছিল । জনতা তাদের দাবি আদায়ের লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সারাবেলা হরতাল পালন করে। মশাখালি স্টেশন এলাকায় হরতালের সমর্থনে হাজার হাজার লোক রাসত্মায় নেমে আসে। অন্যান্য রোডে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে আন্দোলনকারীরা ।
গফরগাঁও উপজেলার সদ্যগঠিত পাগলা থানায় পাঁচবাগ, উস্থি ও ইউনিয়নকে অনত্মর্ভূক্ত করে সরকার সমপ্রতি সিদ্ধানত্ম নেয়। গফরগাঁওবাসী পাগলা থানাকে ¯^vMZ জানিয়ে সরকারের সিদ্ধানত্মকে অভিনন্দিত করলেও ৩ ইউনিয়নের প্রায় ২ লাখ জনগণ পাগলায় অনত্মর্ভূক্তির প্রতিবাদ জানায়। বিক্ষোভে ফুসে উঠে ৩ ইউনিয়নবাসী। তারা চায় বর্তমানের মতো গফরগাঁওয়ে থাকতে। এ নিয়ে গত ৭ দিন ধরে গফরগাঁওয়ে ৩ ইউনিয়নে লাগাতার আন্দোলন চলছে। গতকাল হরতালকে ঘিরে সংঘর্ষেও ঘটনায় পরিস্থিতি থমথমে চরম উত্তেজনা বিরাজ করছে কান্দিপাড়া বাজার এলাকায়। এদিকে হরতালের সর্মথনে মশাখালী ইউনিয়নের মুখী স্কুলের বাজার ময়দানে একবিশাল প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয় । মোঃ আলা উদ্দিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ডাঃ মুনজুরুল হক , বলদী মউফার এমডি মোঃ খায়রুল ইসলাম , সজীব , ডাঃ আলাল , কাঞ্চন , আজিজ ও জসিম উদ্দিন প্রমুখ ।বলদী ও মুখী এবং মুখী ব্রীজ ঘাট এলাকায় সকল দোকানপাট বন্ধ ছিল । জনতা সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় । তাদের শ্লোগান হচ্ছে ঃ পাগলায় নয় , তার চেয়ে পাবনার গারদে যেতে রাজী এসব শ্লোগান । অন্য দিকে ঐতিহ্যবাহী ৯নং পাঁচবাগ ও উস্থি ইউনিয়নের m¤^b‡q গতকাল মঙ্গলবার বিকেলে ডিক্রিভূমি মৃধা বাজারে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । আওয়ামীলীগের প্রবীণ নেতা মোঃ মাহমুদ হোসেন জজ মিয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মোঃ আইন উদ্দিন মাষ্টার , ৯নং পাঁচবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ সাইফুস সালেহীন (সফা) , মোঃ ফজলুর রহমান, আঞ্জামানে সারোয়ার, মোঃ ইসমাইল হোসেন সোহেল ও উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ফেরদৌস খান প্রমুখ ।

0 মন্তব্যসমূহ