আলীগ সাংসদ এমপি গিয়াস উদ্দিন অবরুদ্ধ
দক্ষিণ গফরগাঁওয়ে পাগলা থানা থেকে ৪ইউপি বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল লাখো জনতা ঃ হরতাল পালিত
দক্ষিণ ময়মনসিংহের নবগঠিত পাগলা থানা থেকে চারটি ইউনিয়ন বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচীতে বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে দক্ষিণ গফরগাঁওয়ের চার ইউনিয়নের প্রায় লাখো জনতা। বিক্ষোভকারীরা গতকাল রোববার স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অবঃ) গিয়াস উদ্দিন আহমেদের গাড়ি কান্দিপাড়া বাজারে পৌছলে প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষোদ্ধ জনতা। তিনি সড়ক পথে গফরগাঁও থেকে কান্দিপাড়া বাজার হয়ে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এসময় বিক্ষোভকারীরা পাগলা থানা বাতিলের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে স্থানীয় এমপি ক্যাপ্টেন (অবঃ) গিয়াস উদ্দিন আহ্ম্েমদ স্থানীয় বিক্ষোদ্ধ জনতার উদ্দেশ্যে বলেন আলোচনার মাধ্যমে থানা পরিবর্তন করার আশ্বাস দিলে জনতা তাদের অবরোধ তুলে নেয়।
এদিকে গতকাল রোববার পাঁচবাগ ইউনিয়নের সর্বস্তরের জনতা সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচী পালন করে। হরতাল চলাকালে দিনব্যাপী পাঁচবাগ,শাখচূড়া,পালেরবাজার,গাভীশিমুল বাজারের দোকানপাট বন্ধ ছিল। হরতাল শেষে বিকেলে পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সম্মিলিত নাগরিক সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আনজুমানে সারোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি ফজলুর রহমান সুলতান,মাহমুদ হোসেন জজ, আখতার হোসেন, আইনুদ্দিন মাষ্টার, আহমেদ সাইফুস সালেহীন সফা, মনিরুল হোসেন রাজন,ইসমাঈল হোসেন সোহেল,ফজলুর রহমান,মানিক মাষ্টার,মোঃ লিয়াকত আলী,মোফাজ্জল আনসারী,শেখ আজিজুল হক,উস্থি ইউনিয়নের নাগরিক আন্দোলন কমিটির নেতা শাহ্ আলম সিদ্দিকী,কবির সরকার,শফিকুল ইসলাম,আসাদুজ্জামান খোকন প্রমুখ। বিক্ষোভকারীরা জানায়,হত্যা-ডাকাতি বন্ধ এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে গফরগাঁও থানার বাইরে উপজেলার দুর্গম দক্ষিণাঞ্চলে নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তুু গফরগাঁওয়ের দক্ষিণে অবস্থিত পাঁচবাগ,উস্থি,লংগাইর ও মাশাখালী ইউনিয়নের বাসিন্দারা মনে করে পাগলা জায়গাটি অন্ত্যন্ত দুর্গম এলাকা। সেখানে প্রশাসনিক থানা হলে এসব ইউনিয়রের জনগনের আরো কষ্ট বেড়ে যাবে। তাই নবগঠিত পাগলা থানা থেকে উক্ত চারটি ইউনিয়ন অন্তর্ভক্তি বাতিলের দাবিতে গত ১৩ দিন যাবত এসব ইউনিয়নে পালিত হচ্ছে হরতাল,মানব বন্ধন,বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি।
0 মন্তব্যসমূহ