প্রধানমন্ত্রীকে ভালবেসে জমিদানকারী
হাসমত আলীর স্ত্রী রমিজা খাতুন
ছেলের হাতে আহত ঃ ছেলে কাদির গ্রেফতার
মোঃ ফয়জুল্লাহ(গফরগাঁও২৪.ব্লগস্পট.কম) ঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালবেসে জমিদানকারী হাসমত আলী স্ত্রী রমিজা খাতুনকে মারপিট করে গুরুতর আহত করেছে ছেলে আবদুল কাদির । ঘটনাটি ঘটেছে গফরগাঁও উপজেলার ৬নং রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে গতকাল মঙ্গলবার রাতে। স্থানীয় লোকজন খোজ পেয়ে পুলিশকে খবর দিলে রমিজা খাতুন কে উদ্ধার করে গফরগাঁও হাসপাতালে র্ভতি করে। এ সময় পুলিশ রমিজার পুত্র আবদুল কাদিরকে গ্রেফতার করে। এ ব্যাপারে রমিজা খাতুন বাদী হয়ে গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। গফরগাঁও থানার অফিসার ইন-র্চাজ (ওসি) ওমর ফারুক জানান , মঙ্গলবার বিকেলে হাসমত আলীর স্ত্রী রমিজার কাছে তার ছেলে আবদুল কাদির ৫০হাজার টাকা ও জমির দলিল দাবী করে। জমির দলিল দিয়ে ব্যাংক থেকে ঝণ নিবে বলে সে তার মাকে বেশ কয়েক মাস যাবত চাপ দিয়ে আসছিল। ব্যাংকের টাকা দিয়ে গাড়ি কিনবে । পরে টাকা দিতে A¯^xKvi করলে ছেলে আবদুল কাদির তার মা রমিজাকে মারপিট করে গুরুতর আহত করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩১শে র্মাচ দেয়া ঘরে আসবার পত্র ভাংচুর করে ও জমির দলিল ছিড়ে ফেলে। পুলিশ পাহারা আবদুল কাদির গফরগাঁও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাওনা ইউনিয়নের চংবিরই গ্রামের কৃতি সন্তান উপজেলা যুবলীগ নেতা শেখ ফরহাদ জানান , প্রধান মন্ত্রী শেখ হাসিনা হাসমত আলীর জমির ফেরত দেয়ার দলিল টি কাদির ছিড়ে ফেলে । সে বেশ কয়েক মাস যাবত এ দলিল দিয়ে ব্যাংক থেকে ঝণ নিবে বলে তার মাকে চাপ দিয়ে আসছিল । হাসমত আলীর ছেলে কাদিররের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানান । গত ৩১ শে র্মাচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমিজা খাতুনকে নতুন রুপে বাড়িটি আনুষ্ঠিক ভাবে হস্তাতর করেন ।



0 মন্তব্যসমূহ