ময়মনসিংহ বিভাগ ঘোষনার দাবিতে
গফরগাঁওয়ে নাগরিক আন্দোলন কমিটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গফরগাঁও থেকে স্টাফ রির্পোটার ঃ ময়মনসিংহ বিভাগ ঘোষনাসহ ১০দফা দাবিতে গতকাল রোববার সকালে গফরগাঁও উপজেলা নাগরিক আন্দোলন কমিটির উদ্যোগে পুর্ব নির্ধারিত রেলপথ ও সড়কপথ অবরোধের সর্মথনে পৌরশহরে প্রধান প্রধান সড়ক গণমিছিলটি প্রদক্ষিণ করে । গণমিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে স্থানীয় রেল ষ্টেশন চত্বরে অবস্থান নিলে এসময় অবরোধ কর্মসুচীতে পুলিশ তাদের বাধা দেয় । পরে নাগরিক আন্দোলন কমিটির লোকজন স্থানীয় রেল ষ্টেশন চত্বরে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবীতে সমাবেশের আয়োজন করে । এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ,নানান পেশার লোকজন অংশ নেয় এবং অবিলম্বে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় । সমাবেশে বক্তব্য রাখেন , উপজেলা নাগরিক আন্দোলন কমিটির আহবায়ক ডাঃ কে এম এহছান ,যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন ফিরোজ , মোঃ আজিম উদ্দিন মাষ্টার , মোঃ মজিবুর রহমান , ডাঃ ,রুকুনউজ্জামান , রোবেল মাহমুদ প্রমুখ ।

0 মন্তব্যসমূহ