বি এন পির সাবেক আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা নাজুমল হকের ১ম মৃত্যু বার্ষিকী পালিত
গফরগাঁও উপজেলা শাখা বি এন পির সাবেক আহবায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাজমুল হকের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার মরহুমের নিজবাড়ি ৫নং যশরা ইউনিয়নের ভারইল গ্রামে বিশাল আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । বিএনপির নেতা মোঃ করিম মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ায় উপদেষ্টা বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়শনের (বিএম এ ) সাবেক সাধারণ সম্পাদক এবং ড্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ এজেড এম জাহিদ হোসেন । এতে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা হাতেম আলী , সেচ্ছা সেবক দলের সাবেক সহ সভাপতি শাহজাহান , বিএনপির নেতা আখতার হোসেন (বাবুল ) , জয়নাল আবেদীন চানু , শফিউল আলম মারুফ ও সাবেক চেয়ারম্যান কবির সরকার প্রমুখ । উল্লেখ্য , গত ২০১০ সালের ৮ অক্টোবর ঢাকা একটি হাসপাতালে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক ইন্তেকাল করেন ।


0 মন্তব্যসমূহ