নোটিস

Header Ads

গফরগাঁওয়ের পাঁচবাগ ও উস্থি ইউনিয়ন নবগঠিত পাগলা থানায় অনত্মভুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ অব্যাহত


গফরগাঁওয়ের পাঁচবাগ ও উস্থি ইউনিয়ন নবগঠিত পাগলা থানায় অনত্মভুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ অব্যাহত


জি-টুয়েন্টি ফোর স্টাফ রিপোর্টার ঃ গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়ন ও ১০নং উস্থি ইউনিয়ন নবগঠিত পাগলা থানায় অনত্মভুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অব্যাহত রয়েছে । তারই ধারাবাহিকতা গতকাল শনিবার দিনভর পাঁচবাগ ও উস্থি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ,মোটর সাইকেল র‌্যালী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন এবং গণসংযোগ করা হয় দিন ব্যাপী । পাঁচবাগ ইউনিয়নে সকাল থেকে কোন ধরনের যানবাহন চলাচল করেনি । রাসত্মায় গাছ ফেলে জনতা ব্যারিকেড সৃষ্টি করেছে । পাঁচবাগ ইউনিয়নের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় । শাঁখচুরা হাই স্কুল প্রাঙ্গণে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আহমেদ সাইফুস সালেহীন সফা , আনজামানে সারওয়ার , ফজলুর রহমান, আরিফুল ইসলাম সজীব প্রমুখ । অপর দিকে উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অব্যাহত রয়েছে । এতে আরও বক্তব্য রাখেন শফিউল আলম সরকার , এডভোকেট আশরাফুজ্জামান , আসম শাহ আলম সিদ্দিকী , খান আবদুছ সাত্তার, শফিকুল ইসলাম ও আসাদুজ্জামান  ¯^cb প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ